গোলাঘর – হোম

শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার পত্রিকা ত্রৈমাসিক ‘গোলাঘর’
প্রথম প্রকাশিত হয় ২০১১-র ডিসেম্বরে। টানা ১৬টি সংখ্যা প্রকাশের
পর, এর প্রকাশ স্থগিত হয়ে পড়ে।

পূর্বে প্রকাশিত ১৬টি সংখ্যাই বলা যায় বিশেষ গুরুত্ব দিয়ে
সম্পাদনা করা হয়েছিল। যার মধ্যে ‘কবিদের নাম গোপন করে
কবিতার আলোচনা’ বিশেষ ধরণের পাঠক-প্রিয়তা পেয়েছিল।

কেউ কেউ প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘কবিদের নাম গোপন করে
কবিতার আলোচনা’র ধারাটি ‘গোলাঘর’ই প্রথম প্রবর্তন করে।

এছাড়া আরও কিছু বৈশিষ্ট্যের কারণে পাঠক মহলের অনুরোধে
‘গোলাঘর’ অনলাইন ভিত্তিক করবার প্রয়োজন দেখা দিলো।

এখন থেকে halkhatamag.com-এ পাওয়া যাবে এর সবগুলো সংখ্যা।

সঙ্গে ত্রৈমাসিক ভিত্তিতে না হলেও বছরে এক/দুটি সংখ্যা
করে পুনরায় এর প্রিন্ট ভার্সনও প্রকাশিত হবে।

‘গোলাঘর’-র পক্ষ থেকে সবাইকে ওয়েবসাইটটি ভিজিট করবার
আহবান জানানো যাচ্ছে।


বিনীত
সম্পাদক দ্বয়
মে ২০২০

This website uses cookies.