শওকত হোসেন সম্পর্কে

শওকত হোসেন সম্পর্কে

শওকত হোসেন-এর জন্ম ১৬ ডিসেম্বর ১৯৭১, মাদারীপুর জেলাধীন গোবিন্দপুর গ্রামে নানাবাড়িতে। মা: রাবেয়া খাতুন, বাবা: ইব্রাহিম মোড়ল। ছোটবেলা থেকে কবিতা দিয়ে লেখালেখির শুরু। একাডেমিক পড়াশুনা: এম.কম (ব্যবস্থাপনা)। চাকরি করেছেন বিভিন্ন চরিত্রের প্রতিষ্ঠানে; চাকরি-জীবন শুরু হয়েছিল মুক্তধারা প্রকাশনীতে আর সর্বশেষটি ছিল বিশ্বসাহিত্য কেন্দ্রে। বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত ‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ ও প্রকাশনা প্রকল্প’র প্রস্তাবিত ২১০ খন্ড বিশিষ্ট বৃহৎ গ্রন্থ-প্রকাশনা প্রকল্পের প্রায় সকল রচনা সংগ্রহ ও প্রকল্প-সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন মোটমাট ৭ বছর। মোটামুটি ১৯৯৫ সাল থেকে শুরু করে গণ-অধিকার, মানবিকতা ও সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের ছোট ছোট অনেক আন্দোলনের উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। ২০১৬ সাল থেকে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন ‘বাংলাদেশ লেখক ঐক্য’ ও ‘লেখক আড্ডা’ প্রতিষ্ঠায়।

প্রকাশিত গ্রন্থ: কবিতা: মোরগের গলা ছেনে পাবি ১৯৯৮, নড়ে ওঠো নেজ-  কুকুরে,  চৈতন্যে ২০০০, গুলি ছোটার বোবারেখা ২০০৪, অনেক নক্ষত্র আমাদের কেউ না ২০১০, পুরনো অস্ত্রের শেষ মরিচাটুকু ২০১২, হেই-হেই ডাইনে-ডাইনে বাঁয়ে- ২০১৯,

প্রবন্ধের বই: প্রয়োজন, সম্পর্ক ও কবিতা ২০১৯।

বই সম্পাদনা: আবুল হাসানের শ্রেষ্ঠ কবিতা ২০০৬, কবি আবুল হাসান মূল্যায়ন ২০০৬, বাঙলা ভাষার বানান সংস্কার (কলিম খান – মঈন চৌধুরী বিতর্ক) ২০০৭, হুমায়ুন কবির রচনা সমগ্র ১ম ও ২য় খন্ড ২০১১-২০১৩, মঈন চৌধুরী প্রবন্ধ সংগ্রহ ২০১২।

পত্রিকা সম্পাদনা: নির্বাহী সম্পাদক, ত্রৈমাসিক আবহমান। সম্পাদক, ত্রৈমাসিক হালখাতা ও ত্রৈমাসিক গোলাঘর।

এছাড়া লিখছেন গল্প ও বিভিন্ন বিষয়ে প্রবন্ধ।

This website uses cookies.