শরমিন নিশাত সম্পর্কে
কবিতা-চর্চা শুরু হয় স্কুল-জীবন থেকে। যদিও শূন্যের দশকের কবি-তালিকায় দেখা যায় তার নাম। লেখা প্রকাশিত হয় বরিশালের একাধীক পত্রিকা, ছোটকাগজ চারবাক, দৈনিক ভোরের কাগজ ও আজকের কাগজসহ আরও কয়েকটি পিত্রিকায়।
প্রকাশিত গ্রন্থ: কবিতা: যে-রোদে ছায়া লেগে থাকে ২০১২।
সহযোগী সম্পাদক: আবুল হাসানের শ্রেষ্ঠ কবিতা ২০০৬, কবি আবুল হাসান মূল্যায়ন ২০০৬, বাঙলা ভাষার বানান সংস্কার (কলিম খান – মঈন চৌধুরী বিতর্ক) ২০০৭,
হুমায়ুন কবির রচনা সমগ্র ১ম ও ২য় খন্ড ২০১১-২০১৩, মঈন চৌধুরী প্রবন্ধ সংগ্রহ ২০১২।
পত্রিকা সম্পাদনা: সম্পাদক, ত্রৈমাসিক হালখাতা ও ত্রৈমাসিক গোলাঘর।
সংগঠন: গড়ে তুলেছেন ব্রেস্ট ও ইউট্রাস ক্যান্সার পরীক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান- জাতীয় ক্যান্সার ফাউন্ডেশন’।
—