রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি কবিতা ও কিছু কথা

রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি কবিতা ও কিছু কথা

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঠিক কি লিখব? সেটা সাহস করে উঠতে, বেশ কয়েকদিন সময় লেগেছে। পারিনি। এখন আরেকটা দিনের শুরু। ১২.১ মিনিট। জন্মবার্ষিকী চলে গেল। ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল কয়েকটা পাণ্ডিত্যপূর্ণ লেখা পড়েছি । পত্রিকার সাহিত্যপাতাগুলো সচল থাকলে হয়তো—আরো অনেক লেখা পড়ার সুযোগ পাওয়া যেত। করোনা মহামারী  সবকিছুতে যেন একটা স্থবিরতা এনে দিয়েছে।

রবীন্দ্রনাথের ইংরেজি কবিতা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছিল ইয়েটস পড়তে গিয়ে। ইয়েটস তাঁর গীতাঞ্জলির ভূমিকা লিখে দিয়েছিলেন, এবং রবীন্দ্রনাথ সেই বইটা তাঁর ইংরেজ বন্ধু রদেনস্টেইনকে উৎসর্গ করেছিলেন । অনেকের মতো আমিও এ মতে বিশ্বাস করি যে রদেনস্টেইন ও ইয়েটসের সংযুক্তি ট্যাগোরকে নোবেল পেতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছুটা সহযোগিতা করেছিল।

রবীন্দ্রনাথ নোবেলজয়ী ‘গীতাঞ্জলি’ অনুবাদ করেছিলেন সেটা আমরা কমবেশি সবাই জানলেও তিনি যে আরো কয়েকটা কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং একটা কাব্যগ্রন্থ ইংরেজিতে লিখেছিলেন সে কথা পাঠকমহলে ঠিক সেভাবে পৌছেছে বলে মনে হয় না। অনুবাদক হিসেবে রবীন্দ্রনাথ কেমন সেই আলাপ অন্য একদিন করা যাবে। আজকের আলাপ রবীন্দ্রনাথ ঠাকুরের মোট চৌদ্দটা ইংরেজি গ্রন্থসংখ্যা নিয়ে।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ইংরেজি গ্রন্থের সংখ্যা মোট চৌদ্দ, অধিকাংশই কবির অনুবাদ।

গ্রন্থগুলোর শিরোনাম হলো : ‘গীতাঞ্জলি’,  ‘দি গার্ডেনার’, ‘দ্য ক্রিসেন্ট মুন’, ‘ফ্রুট-গ্যাদারিং’, ‘লাভার্স গিফট এন্ড ক্রসিং’, ‘ দ্য ফিউজিটিভ’, ‘পোয়েমস’, ‘ কালেক্টেড পোয়েমস এন্ড প্লেইজ’, ‘স্ট্রে বার্ডস’, ‘দ্য চাইল্ড’, ‘ফায়ারফ্লাইজ’, ‘ দ্য ফিউজটিভ’, ওয়ান হান্ড্রেড পোয়েমস অভ কবির’ এবং ‘লেখন’।

3 Comments

  • Feactic Posted November 9, 2024 6:28 am

    reddit where buy priligy Because it has been found that pre treatment sequential measurements may prove to be clinically meaningful in order to have a baseline to improve accuracy of post treatment assessment and diagnosis newer methods have emerged to more accurately classify BCRL

  • Feactic Posted November 21, 2024 6:05 am

    Zhao Ling looked at Huang Qing a little dazed priligy for sale

  • how to buy generic cytotec without rx Posted November 29, 2024 7:53 pm

    Just a short list of some of the things order cytotec

Add Comment

Leave a Reply to Feactic Cancel reply

Your email address will not be published. Required fields are marked *