মৎস্যপুরাণ

মৎস্যপুরাণ

মাছ ছাড়া বাঙালির খাদ্য তালিকা তৈরিই হবে না। কথায় বলে, মাছে ভাতে বাঙালি। কবি ঈশ্বর গুপ্ত আরেক ধাপ এগিয়ে বলেছেন, ‘ভাত-মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল / ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল।’ শুধু বাঙালিই নয়, পৃথিবীর আরও অনেকেই মাছ খায়, কিন্তু দোষ হয় ‘মছলিখোর’ বাঙালির। বাংলাদেশে মাছ খাওয়া কবে শুরু হয়, তার কোনও সঠিক তথ্য আমাদের জানা নেই। চন্দ্রকেতু গড়ে পাওয়া পোড়ামাটির ফলকে মাছ খোদাই পাওয়া গেছে। ফলকটি চতুর্থ শতকের। অষ্টম শতাব্দী থেকে বাংলাদেশের পাহাড়পুর ও ময়নামতিতে যেসব ফলক পাওয়া গেছে, তার বেশ কয়েকটিতেই মাছ খোদাই রয়েছে। মঙ্গলকাব্যেও মাছের উল্লেখ পাই—

ওগ্গর ভত্তা রম্ভয়া পত্তা
গাইকো ঘিত্তা দুগ্ধ সযুক্তা
মইলি মচ্ছা নালিচ গচ্ছা
দিচ্ছই কন্তা খা পুনবন্তা।

হরপ্রসাদ শাস্ত্রীর ‘বেনের মেয়ে’ উপন্যাসের শুরুতেই সাতগাঁয়ের পুকুরের মাছ ধরার বর্ণনা রয়েছে। রাজার গুরু লুইপাদ মাছের তেল খেতে পছন্দ করেন, তাই ঘটা করে জাল ফেলে শয়ে শয়ে মাছ ধরিয়ে ভাজা, চচ্চড়ি, ছেচকা, বড়ি— এসব রাঁধালেন। গুরু লুইপাদ খেয়েদেয়ে শিষ্যকে আশীর্বাদ করলেন, ‘তোমার ধর্মে মতি হোক।’ (কল্যাণী দত্ত)

রবীন্দ্রনাথ তাঁর প্রথম জীবনে লিখেছিলেন, “মীনগণ হীন হয়ে ছিলো সরোবরে / এখন তাহারা সুখে জলক্রীড়া করে”। তিনি কবিতায় ‘দামোদর শেঠ কি’র সঙ্গে ‘ভেটকি’কে মিলিয়ে দিয়েছেন। চিতল মাছকে বলেছেন, মিঠাই গজার ছোট ভাই। ‘নৌকাডুবি’তে খেতে বসে মাছের মুড়ো দেখে রমেশ কালিদাস আউড়ে বলেন, “স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, এ যে রুই মাছের মুড়ো বলে রোহিত মেস্যর উত্তমাঙ্গ।” অনেকে মনে করেন, রবীন্দ্রনাথ স্বয়ং রমেশের জবানীতে এ উচ্ছ্বাস প্রদান করেছেন। মোগল সম্রাট জাহাঙ্গীরও তাঁর আত্মজীবনী ‘তুজুক’-এ লিখে গেছেন যে, মালব থেকে গুজরাটে যেতে পথে সর্দার রায়সান তাঁকে একটা বড় রুই মাছ দেন। তার বদলে তিনি সর্দারকে একটি উৎকৃষ্ট ঘোড়া উপহার দিলেন।

রুই মাছের কদর শরৎচন্দ্রের লেখাতেও পাওয়া যাবে। শরৎচন্দ্রের ‘মেজদিদি’তে হেমাঙ্গিনী যেই তাঁর সৎভাই কেষ্টকে আস্ত একটা রুই মাছের মুড়ো খেতে দিলেন, অমনি শুরু হয়ে গেল অশান্তি। মানিক বন্দ্যোপাধ্যায়, অদ্বৈত মল্লবর্মণ, সমরেশ বসু, হরিশঙ্কর জলদাসের লেখারও প্রতিপাদ্য ছিল জেলেদের জীবন।

আমরা যখন বলি অমুক ব্যক্তি সাক্ষাৎ রাঘব বোয়াল, তখন কী বলা হচ্ছে শ্রোতার বুঝতে দেরি হয় না। ঠিক তেমনই যখন বলি—গভীর জলের মাছ, মাছের মা, মাছের তেলে মাছ ভাজা অথবা শাক দিয়ে মাছ ঢাকা কিংবা ভাজা মাছটি উলটে খেতে জানে না, মাছের মায়ের পুত্রশোক—তখন আর টীকা-টিপ্পনীর দরকার হয় না। অরাজক পরিবেশের কারণে সৃষ্ট রাষ্ট্র বিপ্লবের পটভূমি বিশ্লেষণ করতে গিয়ে মৎস্যকুলের দৃষ্টান্ত বাংলার পাল রাজাদের তামার ফলকে লিপিবদ্ধ রয়েছে। মাৎস্যন্যায় শব্দটির উৎপত্তি সেই থেকে।

3 Comments

  • Feactic Posted November 9, 2024 4:43 pm

    The aim of this study was to describe the distal course of the dorsal nerves of the clitoris and associated structures can you buy priligy over the counter Symptoms of overdose may include chest pain fast pounding irregular heartbeat headache shaking tremors nervousness weakness severe dizziness seizures

  • Feactic Posted November 18, 2024 8:36 pm

    priligy generika dapoxetine 60mg Together our data suggest that there is clustering of pancreatic cancer cases in the northeast Nile delta region and that this clustering may be related to water pollution

  • can i get generic cytotec prices Posted November 30, 2024 9:04 am

    the queen said Wednesday during a visit with children cytotec 200mg pills generic Early attacks cause edema of lips that usually subsides in days to hours; however recurrent attacks may lead to a persistent increase in swelling leading to firm rubber like consistency of lips

Add Comment

Leave a Reply to can i get generic cytotec prices Cancel reply

Your email address will not be published. Required fields are marked *