কবিতা ও চিত্রকলার সম্পর্ক

কবিতা ও চিত্রকলার সম্পর্ক

দৃশ্য, পাঠ এবং অভিজ্ঞতা থেকে অনুভূতি সৃষ্টি হয় আর অনুভূতির নন্দিত প্রকাশই শিল্প, সেটা কাব্য কিংবা চিত্র যে মাধ্যমেই হোক না কেন। জীবনকে স্পর্শ করেই শিল্পের উদ্ভব। শিল্পের ইতিহাসের সঙ্গে তাই মানুষের আবর্তকালের সংগ্রাম ও সম্প্রীতির কথকতা উঠে আসে। প্রাগৈতিহাসিক কালের যে স্বল্প ঘটনা ও দৃশ্য আমাদের সামনে প্রকাশিত সেখানে দেখা যায়, একটি অতিকায় বাইসনকে হত্যার সামর্থ্য অর্জনের জন্য সে গুহাগাত্রে আগেই একটা শরাহত বাইসনকে এঁকে ফেলেছে। আমরা স্পেনের আলতামিরা গুহাগাত্রের চিত্র দেখে সেই জীবন ও শিল্পস্ফূর্তিকে অনুধাবন করতে পারি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবন প্রক্রিয়া, পরিপার্শ্ব ও চিন্তাপ্রবাহ বদলে গেছে, সেই সঙ্গে মানুষের দৃষ্টির তীক্ষ্মতাও হয়তবা লোপ পেয়েছে। এ বিষয়ে সৈয়দ আলী আহসান-এর  মন্তব্যেও খেদ ধ্বনিত : ‘অপরিজ্ঞাত মানুষ এগুলো এঁকেছিল কালের সুচিহ্নিত পদপাতের পূর্বে। তাই মনে হয় সভ্যতার উপকরণের অযাচিত বৈচিত্র্যে মানুষ তার দৃষ্টির তীক্ষ্মতা হারিয়েছে। অতীতকালের মানুষের দৃষ্টিগত প্রতিক্রিয়ার নিকটেই সে পৌঁছুতে পারে না।’

কবিতা ও চিত্রকলা কিংবা কবি ও শিল্পীর পারস্পরিক সম্পর্ক ও সাযুজ্যের ইতিহাস অত্যন্ত সুপ্রাচীন। কবিতার মাধ্যম শব্দ এবং চিত্রের উপকরণ রং। দুটো মাধ্যমেই অতীব নৈর্ব্যক্তিকতায় অনুভূতি ও চেতনার নিবিড় অভিনিবেশ ঘটে। কবির দৃষ্টিবদ্ধ চিত্রকল্প প্রকাশ পায় কবিতায় আর শিল্পীর দেখা চিত্ররূপ ফুটে উঠে ক্যানভাসে। দুই মাধ্যমেরই চিত্রভাষ্য রয়েছে এবং রয়েছে দৃশ্যপট ও শিল্পশৈলীর প্রতিপাদন। কবির অনুভূতির রূপান্তর ঘটে শব্দে এবং শিল্পীর অনুভূতির প্রকাশ ঘটে ছবিতে। পিকাসো বলেছিলেন, ‘কবিতা শিল্পকলারই পরিপূরক। যে কথা রঙে বলা যায় না, সেটা ভাষার অক্ষরে বলা সম্ভব।’

বৃহৎ জগৎ-মঞ্চে নিজের অস্তিত্বের তুচ্ছতাকে অনুভব করে যখন জীবনের আর কোনো মানে খুঁজে পাচ্ছেন না, তখন ছেনি হাতুড়ির বদলে মাইকেলেঞ্জেলো হাতে কলম তুলে নিয়েছিলেন এবং লিখেছেন গুচ্ছ গুচ্ছ কবিতা। রফি হক এর ‘কবিতা ও ছবিতা : কবি ও শিল্পী’ শীর্ষক রচনা থেকে এখানে দু’ছত্র  মাইকেলেঞ্জেলোর কাব্যানুবাদ তুলে ধরছি : ‘আর এই শোচনীয় সময়ে কেবল তোমার মুখই / আমাকে জোগায় আলো-ছায়া-ঠিক সূর্যের মতো।’

5 Comments

  • Feactic Posted November 8, 2024 6:58 am

    Гў Jenna JcvkQjmpvXIZ 6 17 2022 can you buy priligy over the counter Pleim ET Brown TJ MacLusky NJ Etgen AM Barfield RJ

  • Feactic Posted November 16, 2024 9:31 pm

    Nahshon C et al priligy and cialis together My question is this I have read quite a bit on the use of AI s and the back and forth discussion on need

  • can i order cheap cytotec without insurance Posted November 28, 2024 4:14 pm

    com 20 E2 AD 90 20Viagra 20Uruguay 20Nombres 20Comerciales 20 20How 20Do 20I 20Get 20Viagra 20Samples how do i get viagra samples S P 500 futures slipped 1 generic cytotec abortion The Clarity Western ECL Substrate Bio Rad 1705061 Hercules CA and resultant AutoRadiography film Fisher NC9556985 USA were used for detection and image development

  • can i order generic cytotec prices Posted November 30, 2024 8:58 pm

    comprar cytotec en estados unidos Separation of standard proteins and actual samples using cross axis counter current chromatography

  • augmentin pregnancy third trimester Posted January 27, 2025 10:00 am

    augmentin allergy In summary development of tamoxifen resistant hyperplasia and cancer was associated with expression of ERО± and cyclin D1

Add Comment

Your email address will not be published. Required fields are marked *